প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:১৮ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে 'উদ্যোক্তা সম্মেলন-২০২৬'।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা সাতকানিয়ার কেরানিহাটস্থ একটি রেস্টুরেন্টে এই সম্মেলনের আয়োজন করে।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ ইব্রাহীম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শহীদুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডা. এ কে এম ফজলুল হক, কেন্দ্রীয় এমসি সদস্য মো. আবু হুরায়রাহ্ এবং কুমিল্লা জোনের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম প্রমুখ।
সম্মেলনে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সৎ, হালাল ও ইনসাফভিত্তিক ব্যবসা পরিচালনা করার ওপর বিশেষ জোর দিয়ে বলেন, 'দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে সততা ও ইনসাফের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করতে হবে। নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি ব্যবসায় সফল হতে নিজস্ব মানসম্মত পণ্য তৈরির উদ্যোগ নিতে হবে।'
সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি আবুল কালাম, ফজলুল হক আজাদ, ফরিদুল আলম ও সরওয়ার কামাল, সহ-সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস, এস এম কামারুজ্জামান ও মোস্তাফিজুর রহমান চৌধুরী ইরান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, অর্থ সম্পাদক মো. ইমরান শিবলু এবং আজাদ চৌধুরীসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে অর্থনীতি ও ব্যবসায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন উদ্যোক্তাকে 'সফল উদ্যোক্তা' সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনার মাধ্যমে সম্মেলনের সফল সমাপ্তি ঘটে।