পেকুয়ায় সড়ক পরিবহন আইনে তিনজনকে জরিমানা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের পেকুয়ায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিন ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১৭ অক্টোবর) পেকুয়া উপজেলায়

2026-10-17T14:13:48+06:00
2026-10-17T14:13:48+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পেকুয়ায় সড়ক পরিবহন আইনে তিনজনকে জরিমানা
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:১৩ পিএম  
ছবি-যাযাদি
কক্সবাজারের পেকুয়ায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিন ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১৭ অক্টোবর) পেকুয়া উপজেলায় পরিচালিত অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ডের এ আদেশ দেন। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮২ ধারায় তাঁদের জরিমানা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মগনামা ইউনিয়নের কোদালিয়াপাড়ার শামসুলের ছেলে মোহাম্মদ আজিজ (২১), রাজাখালী ইউনিয়নের আব্দুর শুক্কুরের ছেলে জাহিদুল ইসলাম (২১) এবং মগনামা ইউনিয়নের মহুরিপাড়ার ইয়ার মোহাম্মদের ছেলে নাজিমুদ্দিন (৩৫)।

অভিযানকালে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

সড়কে শৃঙ্খলা বজায় রাখা, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। তাঁরা জনস্বার্থে আইন প্রয়োগের পাশাপাশি নিয়মিত তদারকি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।
  বিষয়:   পেকুয়া  তিনজন  জরিমানা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত