অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হবে না: সালাহউদ্দিন

আখাউড়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে পৌর শহরের সড়ক

2026-10-17T14:42:04+06:00
2026-10-17T14:42:04+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হবে না: সালাহউদ্দিন
আখাউড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৪২ পিএম  
ছবি: যাযাদি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে পৌর শহরের সড়ক বাজার এলাকার গ্র্যান্ড সুলতান চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আখাউড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী হাজী সালাহউদ্দিন ভূইয়ার পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে পৌর এলাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী সালাহউদ্দিন ভূইয়া। সঞ্চালনা করেন আসাদুজ্জামান খোকন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সিরাজুম মনিরা নাবিলা ও মিরাজ হোসেন, নাসরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা আক্তার, তানিম খান খাদেম, শাহাদাত হোসেন, ফারুক আহমেদ, নাহিদ হাসান, সাদেকুল ইসলাম রতন ও সৈয়দ রাসেল আহমেদসহ অন্যরা।

বক্তারা বলেন, এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে উৎসাহ জোগায়। তাঁরা কৃতী শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে হাজী সালাহউদ্দিন ভূইয়া বলেন, অর্থের অভাবে আখাউড়া উপজেলার কোনো মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হওয়া উচিত নয়। তিনি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় তিনি এগিয়ে আসবেন।
  বিষয়:   আখাউড়া  জিপিএ-৫  শিক্ষার্থী সংবর্ধনা  ব্রাহ্মণবাড়িয়া 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত