দুর্গাপূজা উপলক্ষে রাজস্থলীতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

রাজস্থলী, রাঙ্গামাটি প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সুষ্ঠুভাবে উদযাপনে সহযোগিতা এবং ধর্মীয় সম্প্রীতি জোরদারের লক্ষ্যে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজার শ্রী শ্রী

2026-10-16T21:18:05+06:00
2026-10-16T21:18:05+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দুর্গাপূজা উপলক্ষে রাজস্থলীতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান
রাজস্থলী, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:১৮ পিএম  
রাজস্থলী বাজার হরিমন্দিরে দুর্গাপুজায় অনুদান তুলে দিচ্ছেন, রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাফিজ আহম্মদ সৈকত।
শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সুষ্ঠুভাবে উদযাপনে সহযোগিতা এবং ধর্মীয় সম্প্রীতি জোরদারের লক্ষ্যে  রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজার শ্রী শ্রী হরিমন্দিরে  আর্থিক অনুদান বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের ৩৮ বীর এর অধীন রাজস্থলী সাব জোন। 

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় রাজস্থলী  সাব জোনের উদ্যোগে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী সাব-জোন কমান্ডার মেজর হাফিজ আহম্মদ সৈকত । এ সময় সাব জোনের সার্জেন্ট রাখিব, মন্দির কমিটির সভাপতি দীলিপ দাশ, সাধারণ সম্পাদক শিমুল দাশ, পুজা কমিটির সভাপতি অমল নাথ, বাজার কমিটির সভাপতি ধনরাম কর্মকার, কৃষক দলের সভাপতি বিষু সাহা, মৎস্য জীবি দলের সভাপতি মিধুশে মারমা  সহ মন্দিরের ভক্তগন  উপস্থিত ছিলেন। 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি কাপ্তাই  সেনা জোন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতি সুদৃঢ় করাও এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সেনাবাহিনীর সাথে স্থানীয় জনগণের সুসম্পর্ক বজায় রাখতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত