প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:০২ পিএম
ছবি-যাযাদি আগামী ২৭শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলায় গেঞ্জি বিতরণ করা হয়েছে।
বাঘা উপজেলা যুবদল নেতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাবেক সম্পাদক, রাজশাহী জেলা ছাত্রদলের আশিক ইকবাল হিমেলের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এই গেঞ্জি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সাধারণ পথচারীদের মাঝে প্রতিষ্ঠা বার্ষিকীর গেঞ্জি তুলে দেন তিনি। প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
এসময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা যুবদলের সদস্য খালিদ মাহমুদ মিঠু, বাঘা পৌর যুবদল নেতা আরাফাত অনিক, বাঘা পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ, পৌর যুবদলের সদস্য নাসির, বাজুবাঘা ইউনিয়ন যুবদল নেতা পিজুস।
আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হাসনাত রনি, উপজেলা ছাত্রদলের সদস্য সূর্য বাহাদুর, রবিউল ইসলাম ভুট্টু, শাহদৌলা ডিগ্রী কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আলম, কলেজ শাখার সহ-সভাপতি রাব্বি, বাঁধন, আকাশ, আলমগীর হোসেন, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মামুন সহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে যুবদল আগামীতেও দেশ ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।