তাহেরপুরে ১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা

রাজশাহী অফিস

সারাদেশ

শারদীয় দুর্গোৎসবে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দর্শনার্থীদের নজর কেড়েছে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের একটি পূজামণ্ডপ। ঐতিহ্যবাহী তাহেরপুর শ্রী শ্রী গঙ্গামাতা

2026-10-16T22:00:47+06:00
2026-10-16T22:00:47+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
তাহেরপুরে ১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা
রাজশাহী অফিস
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:০০ পিএম  
ছবি-যাযাদি
শারদীয় দুর্গোৎসবে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দর্শনার্থীদের নজর কেড়েছে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের একটি পূজামণ্ডপ। ঐতিহ্যবাহী তাহেরপুর শ্রী শ্রী গঙ্গামাতা মন্দিরে ১০ হাজার পিস গোল্ডেন কয়েন চকলেট দিয়ে তৈরি করা হয়েছে দুর্গাপ্রতিমা। অভিনব এই প্রতিমা দেখতে মন্দিরে ভিড় করছেন দর্শনার্থীরা।

স্থানীয় সামাজিক সংগঠন নবজাগরণ সংঘের উদ্যোগে তৈরি করা হয়েছে প্রতিমাটি। স্বর্ণালি রঙের কয়েন চকলেট দিয়ে সাজানো প্রতিমার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সৃজনশীল এই আয়োজনকে ঘিরে তাহেরপুরের হালদারপাড়ায় পূজামণ্ডপটি রাজশাহী অঞ্চলের দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

তাহেরপুর শ্রী শ্রী গঙ্গামাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিজেন হালদার জানান, প্রতিবছর দুর্গাপূজায় দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন তাঁরা। সেই ধারাবাহিকতায় এবার চকলেট দিয়ে দুর্গাপ্রতিমা তৈরির পরিকল্পনা নেওয়া হয়। ব্যতিক্রমী এ প্রতিমা তৈরিতে প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে।

তিনি বলেন, প্রতিমাটির মূল কারিগর নাটোরের প্রতিমাশিল্পী নীল কুমার দাস। তাঁর নিপুণ হাতে ১০ হাজার পিস কয়েন চকলেট প্রতিমার পোষাকে ব্যবহার করা হয়েছে।

তাহেরপুর শ্রী শ্রী গঙ্গামাতা মন্দির কমিটির সভাপতি শিবেন হালদার বলেন, চকলেট দিয়ে তৈরি প্রতিমাটি এবারের পূজার আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। দর্শনার্থীরা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে পূজা উপভোগ করতে পারেন, সে জন্য কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত