বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ৩ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৫

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া তিন লাখ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ

2026-10-16T21:22:11+06:00
2026-10-16T21:22:11+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ৩ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৫
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:২২ পিএম  
ছবি-যাযাদি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া তিন লাখ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এর আগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে মোজাম্মেল হক (৩২) নামে এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর ভাড়া বাসা থেকে ওই টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা মৃধাপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।

রাজশাহী জেলা ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিসিবির ডিভিশন ক্রিকেট দলের মালামাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার মোজাম্মেল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি জানান, চুরি হওয়া লাগেজ থেকে নেওয়া তিন লাখ টাকা তাঁর ভাড়া বাসার শয়নকক্ষে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা আছে।

পরে রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা খাকি কাগজের একটি প্যাকেট থেকে ছয়টি বান্ডিলে মোট তিন লাখ টাকা উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে ৫০০ টাকার ১০০টি নোট ছিল।

এর আগে একই দিন ভোর ৪টা ১৫ মিনিটে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে এ চুরির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁদের কাছ থেকে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ আট হাজার টাকা, একটি ম্যাসাজ বেড, একটি লাগেজ, চারটি প্লাস্টিকের বক্স, চুরির সরঞ্জাম এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার রুবেল আহমেদ (৩৮) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পুঠিয়া থানায় ১৫ অক্টোবর মামলা হয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ৪৬১ ও ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। চুরি হওয়া বাকি মালামাল উদ্ধার এবং চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত