পরশুরাম উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি এর অধিনায়ক

পরশুরাম, ফেনী সংবাদদাতা

সারাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে পরশুরাম উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক।

2026-10-16T21:21:18+06:00
2026-10-16T21:21:18+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পরশুরাম উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি এর অধিনায়ক
পরশুরাম, ফেনী সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:২১ পিএম  
ছবি-যাযাদি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে  পরশুরাম উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। পাশাপাশি পরশুরাম বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) পরশুরাম উপজেলার শ্রী শ্রী মা মাতঙ্গী মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির ও শ্রী শ্রী হরি ঠাকুর মন্দির পরিদর্শন করেন ৪ বিজিবির অধিনায়ক।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদ্‌যাপনের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে।

এতে আরও জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে পরশুরাম বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।

৪ বিজিবির অধিনায়ক বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রেখে সব ধর্মাবলম্বীর নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে বিজিবি সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত