ভাঙ্গায় সড়কে প্রাণ গেলো পুলিশ সদস্য হিটলারের

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর

2026-10-16T21:12:02+06:00
2026-10-16T21:12:02+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভাঙ্গায় সড়কে প্রাণ গেলো পুলিশ সদস্য হিটলারের
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:১২ পিএম  
ছবি-যাযাদি
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয় নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান,

নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৌহিদ আহমেদ  জানান, নিহত পুলিশ সদস্য'র মরদেহ থানা হেফাজতে আনা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তরের প্রকৃয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে পূজার ছুটি নিয়ে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত