শেরপুরে মাজার ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার এক

নকলা প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নকলায় মাজার ভাঙচুরের অভিযোগে মো. আসাদুজ্জামান কেনু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার

2026-10-17T14:45:52+06:00
2026-10-17T14:45:52+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শেরপুরে মাজার ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার এক
নকলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম  
ছবি: যাযাদি
শেরপুরের নকলায় মাজার ভাঙচুরের অভিযোগে মো. আসাদুজ্জামান কেনু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসাদুজ্জামান ওই এলাকার মৃত ইলাহী বক্সের ছেলে।

মামলার বাদী মো. আবু হানিফার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জমির ভাগ-বাটোয়ারা নিয়ে আবু হানিফার সঙ্গে আসাদুজ্জামান কেনুসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বেলা আনুমানিক দুই টার দিকে আবু হানিফার বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত তার দাদা আরফুজ লেংটার মাজার শরিফে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, আসাদুজ্জামান কেনুসহ ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে মাজারে প্রবেশ করে ইটের দেয়াল, টিনের চাল ও পাকা মেঝে ভাঙচুর করেন। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী। এ ছাড়া মাজারে থাকা স্টিল ও বাশের তৈরি দানবাক্স ভেঙে টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় আবু হানিফা বাদী হয়ে আসাদুজ্জামান কেনুসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে নকলা থানায় মামলা করেছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, মাজার ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শনাক্ত করা এবং আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।
  বিষয়:   শেরপুর  নকলা  মাজার ভাঙচুর  গ্রেপ্তার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত