ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় নিলেন মদনের ইউএনও শামীম

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার মদনে বদলিজনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মদন উপজেলা পরিষদের উদ্যোগে এই

2026-10-17T14:21:45+06:00
2026-10-17T14:21:45+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় নিলেন মদনের ইউএনও শামীম
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:২১ পিএম  
নেত্রকোণার মদনে বদলিজনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মদন উপজেলা পরিষদের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মকালীন অবদান ও স্মৃতিময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, দায়িত্বশীলতা, প্রশাসনিক দক্ষতা ও জনসেবায় আন্তরিকতা একজন কর্মকর্তার গুরুত্বপূর্ণ গুণ। ইউএনও নাদির হোসেন শামীম তাঁর কর্মকালে দায়িত্ব পালনের মধ্য দিয়ে যে অভিজ্ঞতা ও স্মৃতি রেখে গেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা তাঁর কর্মনিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর আরও সাফল্য, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, জামায়াতের নায়েবে আমির ইদ্রিস মাস্টার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, সাবেক যুবদল নেতা এনামুল হক, তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, জুলাই যোদ্ধা ইমরান হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
  বিষয়:   মদন  ইউএনও  শামীম 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত