বেনাপোলে ভ্যান থেকে পিস্তল-গুলিসহ চালক গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

যশোরের বেনাপোলে ইঞ্জিনচালিত ভ্যানের ছাউনি থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধারের ঘটনায় মিয়ারাজ গাইন

2026-10-17T18:10:50+06:00
2026-10-17T18:10:50+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বেনাপোলে ভ্যান থেকে পিস্তল-গুলিসহ চালক গ্রেপ্তার
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম  
ছবি: যাযাদি
যশোরের বেনাপোলে ইঞ্জিনচালিত ভ্যানের ছাউনি থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধারের ঘটনায় মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) ভোররাতে বেনাপোল-যশোর মহাসড়কের ভবেরবেড় এলাকায় বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ইঞ্জিনচালিত ভ্যানের চালকের আসনের ওপর নির্মিত ছাউনিতে তল্লাশি চালিয়ে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে অস্ত্র ও গুলি জব্দ করা হয় এবং ভ্যানচালক মিয়ারাজ গাইনকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
  বিষয়:   বেনাপোল  যশোর  পিস্তল উদ্ধার  গ্রেপ্তার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত