প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৫৫ পিএম
ছবি-যাযাদি নরসিংদীর মাধবদীতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের সৌজন্যে ভগীরথপুর বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার পর দুপুর ৩টায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন মাধবদী থানা শাখার সভাপতি হাফেজ মাও. জামাল উদ্দিন মুঈনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী বড় মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা রফিকুর রহমান।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন মাধবদী থানা শাখার উপদেষ্টা হাফেজ মাও. মকবুল হোসাইন।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন এম.এম.কে ভাইং প্রিন্টিং ফিনিশিং এন্ড ক্যালেন্ডারিং মিলসের পরিচালক মাছুম মোল্লা, আব্দুল কাইয়ুম মোল্লা, ব্রাদার্স ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলসের পরিচালক মোতালিব হোসেন, বিশিষ্ট সাংবাদিক নাহিদ নজরুল, নরসিংদী জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহীন, নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ প্রমূখ।
উল্লেখযোগ্য যে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে এটি ছিল ৩১তম বার্ষিক হিফজুল করআন প্রতিযোগিতা। যেখানে ৪টি গ্রুপের মধ্যে আলাদা আলাদা ভাবে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিটি গ্রুপ থেকে ৭জন করে পুরস্কৃত করা হয়।