মাগুরায় অগ্নিকান্ডে বসতবাড়ি ভস্মীভূত

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের কাওড়া গ্রামে অগ্নিকান্ডে মো. আকিদুল ইসলাম নামের এক ব্যক্তির বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। লক্ষাধিক নগদ টাকা,

2026-10-17T18:34:51+06:00
2026-10-17T18:34:51+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাগুরায় অগ্নিকান্ডে বসতবাড়ি ভস্মীভূত
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৩৪ পিএম  
ছবি-যাযাদি
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের কাওড়া গ্রামে অগ্নিকান্ডে মো. আকিদুল ইসলাম নামের এক ব্যক্তির বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। লক্ষাধিক নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্ত আকিদুল ইসলাম ওই গ্রামের মৃত: আমিন উদ্দিন শেখের ছেলে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আকস্মিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি অসহায় অবস্থায় পড়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১ টার সময় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রী ঘটনাস্থলে যান এবং পরিবারের সদস্যদের সান্তনা দেন। এ সময় পরিবারটিকে শুকনো খাবার ও কম্বল প্রদান করেন।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত