পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে মাদক, জুয়া ও অন্যান্য কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৬ অক্টোবর)

2026-10-17T18:51:47+06:00
2026-10-17T18:51:47+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৫১ পিএম  
ছবি-যাযাদি
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে মাদক, জুয়া ও অন্যান্য কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে আয়োজিত এ সমাবেশে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকার যুবসমাজকে মাদক ও জুয়ার আসক্তি থেকে দূরে রাখা এবং কিশোর অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম, জিয়া উদ্দিন জনি, আবদুর রশিদ, হেলাল খান, নাজিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ মাদক, জুয়া ও কিশোর অপরাধমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

স্থানীয় তৌহিদুল ইসলাম বলেন, “এলাকা থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। আমরা চাই, নাইখাইনকে মাদক, জুয়া ও কিশোর অপরাধমুক্ত একটি সুন্দর ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে।”

সম্প্রতি নাইখাইন গ্রামে বেশ কয়েকটি চুরিসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটেছে। এসব অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি এবং অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত