ছবি-যাযাদি নেত্রকোনার মোহনগঞ্জে সিরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ অনুষ্ঠান মোহনগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলরুমে, মোহনগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ও উদ্বোধনী বক্তব্য রাখেন, মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা শাখা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্ট্রেটারী ও নেত্রকোনা ৫ সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুম মোস্তফা, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা নূরুল্লাহ ভূইঁয়া।
সঞ্চালনা করেন, মোহনগঞ্জ উপজেলা জামায়াতের সেক্ট্রেটারী মো: আবু জায়েদ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক আমীর এটিএম হামিদুল্লা, স্থানীয় নেতা রফিক আহমেদ রাসেল,আব্দুর রব, আজহার মাহমুদ, মাওলানা আব্দুল বাইছ, মাওলানা সানোয়ার হোসেন প্রমুখ।
বক্তব্যে কোরআন মেনে দেশ গঠনের আহবান জানান। বক্তারা বলেন, রাসুলে করিমের আদর্শ মেনে একটি মানুষের কল্যানে, সমাজের কল্যানে, একটি তাওহিদি রাস্ট্র গড়তে হবে। নিশ্চয় রাসুল ( সা.) এঁর জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই ব্যাক্তি, পরিবার, সমাজ ও রাস্ট্র শান্তি প্রতিষ্ঠা সম্ভব।