কালিয়াকৈরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা, মাটি কাটার এস্কেভেটর আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরের ক্লিয়ার চারা এলাকায় অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটা ও বহনের দায়ে মোহাম্মদ গালিব হোসেন খান নামের এক

2026-10-18T18:33:18+06:00
2026-10-18T18:33:18+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কালিয়াকৈরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা, মাটি কাটার এস্কেভেটর আটক
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ পিএম  
গাজীপুরের কালিয়াকৈরের ক্লিয়ার চারা এলাকায় অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটা ও বহনের দায়ে মোহাম্মদ গালিব হোসেন খান নামের এক ড্রাম ট্রাক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার উপজেলার অলিয়ারচালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান সূত্রে জানা যায় শনিবার দিবাগত রাতে অবৈধ মাটি ব্যবসায়ীরা অলিয়ারচালা এলাকা থেকে মাটি কেটে ড্রাম ট্রাক ভর্তি করে গাজীপুর সদর এলাকায় সিরামিকস কারখানা নিয়ে যাওয়ার সময় ওই এলাকাবাসী মাটি ভর্তি আটটি ড্রাম ট্রাক আটক করে পুলিশের সংবাদ দেয়। একই সাথে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়।

রোববার আটককৃত ট্রাকগুলি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ মাটির ব্যবসায়ী ও ড্রাম ট্রাকের ব্যবসায়ী আব্দুল বাসেত ও মোঃ গাড়ি হোসেন খানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ট্রাকগুলি ছেড়ে দেওয়া হয়।

এ সময় আটককৃত মাটি কাটার এস্কেভেটর বা ভেকু নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দ করে নিয়ে যায়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা জানান, উপজেলার যেখানেই ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হবে, সেখানেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত