আনোয়ারায় গাছের ডাল কাটতে গিয়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় গাছের ডাল কেটে নিচে নামার সময় পা পিছলে পড়ে সৈয়দ রফিক আহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

2026-10-19T16:22:57+06:00
2026-10-19T16:22:57+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আনোয়ারায় গাছের ডাল কাটতে গিয়ে পড়ে বৃদ্ধের মৃত্যু
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:২২ পিএম  
ছবি: যাযাদি
চট্টগ্রামের আনোয়ারায় গাছের ডাল কেটে নিচে নামার সময় পা পিছলে পড়ে সৈয়দ রফিক আহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দ রফিক আহাম্মদ উত্তর পরুয়াপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সৈয়দ সিরাজুল হক। তিনি এক ছেলে ও পাচ মেয়ের বাবা।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিমের বরাতে জানা যায়, সোমবার সকালে নিজের বাড়িতে একটি গাছের ডাল কাটতে ওঠেন রফিক আহাম্মদ। ডাল কাটা শেষে নিচে নামার সময় হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, সোমবার সকালে ওই বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরে তাঁকে সেখানে নেওয়ার পথে মৃত্যুর খবর পান তিনি।
  বিষয়:   আনোয়ারা  বৃদ্ধের মৃত্যু  গাছ থেকে পড়ে মৃত্যু  চট্টগ্রাম 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত