প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:০৫ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ৫:০৫ পিএম
ছবি: যাযাদি মুন্সিগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সময় মো. শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনাস্থলে নকল টাকা ও টাকা ছাপানোর সরঞ্জাম থাকার কথা জানিয়েছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় মজিবুর রহমানের একতলা ভবনের পশ্চিম পাশের উত্তর দিকের একটি কক্ষে নকল টাকা ছাপানোর সময় শ্রাবন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা নকল টাকা ও টাকা ছাপানোর সরঞ্জামের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্যও জানা যায়নি।