শাজাহানপুরে অসুস্থ নেতাদের খোজ নিচ্ছেন বিএনপি সভাপতি এনামুল হক শাহিন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়া শাজাহানপুরে বিভিন্ন এলাকায় অসুস্থ বিএনপি নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহিন।এরই ধারাবাহিকতায় সোমবার

2026-10-19T18:43:32+06:00
2026-10-19T18:43:32+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শাজাহানপুরে অসুস্থ নেতাদের খোজ নিচ্ছেন বিএনপি সভাপতি এনামুল হক শাহিন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ পিএম  
ছবি-যাযাদি
বগুড়া শাজাহানপুরে বিভিন্ন এলাকায় অসুস্থ বিএনপি নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহিন। 

এরই ধারাবাহিকতায় সোমবার ১৯ অক্টোবর উপজেলার মোস্তাইল ও জালশুকা গ্রামে খোট্রাপাড়া ইউনিয়ন  বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান এবং ৩ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আবদুল গফুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান। 

তারা  অসুস্থ বিএনপি নেতা ও তার পরিবারবর্গের পারিবারিক কুশলাদী জিজ্ঞেস  করেন এবং চিকিৎসা খরচ বহন করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও পরিবারগুলোকে নগদ অর্থ প্রদান করেন এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

এসময় উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আবদুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ হারেছ উদ্দীন, চোপিনগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান  ও উপজেলা বিএনপি সহ সভাপতি মোজাফফর হোসেন, খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল মতিন, ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ হারেছ উদ্দীন সরকার সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত