ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৬

যাযাদি অনলাইন

নগর-মহানগর

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।আজ

2026-10-20T11:50:36+06:00
2026-10-20T11:50:36+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৬
যাযাদি অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৫০ এএম  
সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩৫ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন, তেজগাঁও বিভাগ ৯৬ জন, মিরপুর বিভাগ ১৬৭ জন, গুলশান বিভাগ ২৪ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭২১৬ পিস ইয়াবা, ১০ টি মোবাইল ফোন, ১৩৭৭০ টাকা ও ২ জন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
  বিষয়:   ডিএমপি  অভিযান  গ্রেপ্তার 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত