দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই: সহকারি পুলিশ সুপার ক্রাইম, জসিম উদ্দিন

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাদেশ

দুর্গাপূজা উদযাপন ঘিরে কোন ধরনের নিরাপত্তা শঙ্কা নেই, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়ে রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যলয়ের অতিরিক্ত পুলিশ

2026-10-20T14:24:02+06:00
2026-10-20T14:24:02+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই: সহকারি পুলিশ সুপার ক্রাইম, জসিম উদ্দিন
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:২৪ পিএম  
ছবি-যাযাদি
দুর্গাপূজা উদযাপন ঘিরে কোন ধরনের নিরাপত্তা শঙ্কা নেই, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়ে রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যলয়ের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম)  জসিম উদ্দিন  বলেন, এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য আমাদের কাছে আসেনি। নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। দুর্গাপূজা উদযাপন ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।

 সোমবার (১৯ অক্টোবর) রাত  ১০ টায়  উপজেলার রাজস্থলী, বাঙ্গালহালিয়া, রাইখালির ইউনিয়নে সার্বজনীন সকল  মন্দির প্রাঙ্গণে পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার  বলেন, আমি ইতোমধ্যে রাঙ্গামাটি  জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। প্রতিটি উপজেলায়  আনন্দ-উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা নির্বিঘ্ন করতে এক মাস আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এসব অভিযান আরও জোরদার করা হবে। মূলত এগুলো পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। অভিযানের ফলে অপরাধ প্রবণতা কিছুটা কমছে। তবে পুরোপুরি সুফল পেতে কিছুটা সময় লাগবে। কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন ও মাদক নির্মূলে অভিযানের পরিধি পর্যায়ক্রমে বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন, চন্দ্রঘোনা থানার ওসি, সাকের আহম্মেদ,  রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারঁন সম্পাদক মঞো মারমা, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, জেলা কমিটির সদস্য মিসাচিং মারমা, কৃষক দলের সভাপতি বিষু সাহা,মহিলা দলের নেত্রী লাখী  মারমা , মন্দির কমিটির সভাপতি দীলিপ দাশ, শিমুল দাশ, অমল নাথ , বাজার কমিটির সভাপতি ধনরাম কর্মকার  সহ বিএনপির নেতা কর্মী গন উপস্থিত ছিলেন। পরে জেলা পুলিশ সুপার মহোদয়ের পক্ষে পুজামন্ডপে পুজা কমিটির হাতে ক্ষুদ্র উপহার তুলে দেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম জসিম উদ্দিন। 

  বিষয়:   দুর্গাপূজা  নিরাপত্তা  ক্রাইম 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত