প্রধান মন্ত্রীর জনসভার মাঠের পাশের পুকুরে অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীতে প্রধান মন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল মাদ্রাসা মাঠ সংলগ্ন একটি পুকুর থেকে মঙ্গলবার সকালে এক অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার

2026-10-20T11:45:07+06:00
2026-10-20T11:45:07+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
প্রধান মন্ত্রীর জনসভার মাঠের পাশের পুকুরে অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৪৫ এএম  
ছবি-যাযাদি
রাজশাহীতে প্রধান মন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল মাদ্রাসা মাঠ সংলগ্ন একটি পুকুর থেকে মঙ্গলবার সকালে এক অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিন দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মরদেহটি গলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে তারা।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান মন্ত্রী তারেক রহমানের। জনসভাকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত