মহেশখালীতে মিশুকের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের আফরিনের, আহত ভাই

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের মহেশখালীতে ঘুরতে এসে ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে নরসিংদীর পলাশ উপজেলার আল আমিন এবং শেখ

2026-10-20T14:01:47+06:00
2026-10-20T14:01:47+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মহেশখালীতে মিশুকের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের আফরিনের, আহত ভাই
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:০১ পিএম  
কক্সবাজারের মহেশখালীতে ঘুরতে এসে ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে নরসিংদীর পলাশ উপজেলার আল আমিন এবং শেখ হাসিনা পাঁচ বছর বয়সী কন্যাশিশু আফরিন। এ ঘটনায় তার ভাই আইয়ান গুরুতর আহত হয়েছে। 

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আদিনাথ মন্দিরসংলগ্ন জেটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আফরিন সুলতানা (৫)। আহত শিশুর নাম আয়ান (৭)। দুজনেই সম্পর্কে কাজিন বলে জানা গেছে। তারা নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার বাসিন্দা।

নিহত আফরিনের পরিবার সূত্রে ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী থেকে ১১ সদস্যের একটি পরিবার মহেশখালী ভ্রমণে আসে। সকালে গোরকঘাটা জেটিঘাট হয়ে তারা আদিনাথ জেটিঘাট এলাকায় পৌঁছায়। পরে আদিনাথ জেটি এলাকার দৃষ্টিনন্দন পরিবেশে ছবি তোলার সময় পেছন থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) গাড়ি শিশুদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই আফরিনের মৃত্যু হয় এবং তার ভাই আইয়ান গুরুতর আহত হয়।

নিহত শিশুর বাবা আল আমিন জানান, ছবি তোলার সময় এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় পরিবারের আনন্দময় ভ্রমণ মুহূর্তেই শোকে পরিণত হয়।

দুর্ঘটনার পর নিহত আফরিনের মরদেহ ও আহত আইয়ানসহ পরিবারের সদস্যরা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করেন। চার বছরের মেয়েকে হারিয়ে মা-বাবা শোকে ভেঙে পড়েছেন। স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতাল এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত মিশুকচালক তারিন (১৭) গোরকঘাটা জেটিঘাটের সিরিয়ালে নিয়মিত গাড়ি চালান। এ ঘটনায় চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, পর্যটন মৌসুমে মহেশখালীর আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পর্যটনে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শিশুর মৃত্যুতে পরিবারটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও চালকের দায় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।


  বিষয়:   মহেশখালী  ধাক্কায়  আফরিন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত