জ্বালানি নিরাপত্তা জোরদারে আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই

যাযাদি অনলাইন

জাতীয়

বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

2026-10-21T10:32:32+06:00
2026-10-21T10:32:32+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
জ্বালানি নিরাপত্তা জোরদারে আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৩২ এএম  
ছবি: সংগৃহীত
বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দুই দেশের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় সরকারি পর্যায়ে (জিটুজি) আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার পক্ষে দেশটির জ্বালানিমন্ত্রী মোহামেদ আরকাব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বাংলাদেশ সরকারের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি দুই দেশের প্রতিনিধিরা জ্বালানি খাতে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ গুরুত্ব পায় সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে আলজেরিয়া থেকে বাংলাদেশে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির বিষয়টি।

এ ছাড়া বাংলাদেশে এলএনজি ও এলপিজি অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানের বিভিন্ন দিক নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়। জ্বালানি খাতে আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশের প্রকৌশলী ও টেকনিশিয়ানদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। এ জন্য আলজেরিয়ার জ্বালানিমন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশের জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশের জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, এ উদ্যোগ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এর ফলে জিটুজি পদ্ধতিতে আফ্রিকার বিকল্প উৎস থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির বড় সুযোগ তৈরি হয়েছে।

এদিকে আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হুদা, আলজেরিয়ার খনি ও খনিজ শিল্পবিষয়ক মন্ত্রী মুরাদ হানাফি এবং দেশটির জ্বালানি ও নবায়নযোগ্য শক্তিবিষয়ক মন্ত্রী মুরাদ আদজাল পৃথকভাবে বাংলাদেশের জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎগুলোতে বাংলাদেশ ও আলজেরিয়ার পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সার এবং কারিগরি জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন উপায়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে, গত সোমবার আলজেরিয়ার হুয়ারি বোমেডিয়েন আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি প্রেসিডেন্সিয়াল লাউঞ্জে বাংলাদেশের জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে উষ্ণ অভ্যর্থনা জানান আলজেরিয়ার জ্বালানিমন্ত্রী মোহামেদ আরকাব।
  বিষয়:   বাংলাদেশ  আলজেরিয়া  জ্বালানি  এলএনজি 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত