পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট নিরসন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কর্মবিরতি পালন করছেন

2026-10-21T17:49:17+06:00
2026-10-21T17:49:17+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:৪৯ পিএম  
ছবি: যাযাদি

ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট নিরসন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতিতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির নেতারা জানান, মঙ্গলবার রাতে জরুরি বৈঠকে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তাঁরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ভর্তি ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্ব পালনরত আনসার সদস্যদের অবহেলার কারণে চিকিৎসকদের দায়িত্ব পালনে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। সংঘবদ্ধভাবে হুমকির শিকার হওয়ার অভিযোগও করেছেন তাঁরা।

তাঁদের দাবি, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বেড়েছে। সীমিত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর ঘাটতির কারণে রোগীদের যথাযথ সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি এসএম তপু ও সাধারণ সম্পাদক ডা. মুশফিকুর রহমান বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করা জরুরি। পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় তাঁরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। চিকিৎসকদের কাজে ফেরাতে তাঁদের সঙ্গে আলোচনা চলছে।

হাসপাতালের মুখপাত্র ও মেডিকেল অফিসার শামীম আহমেদ বলেন, ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে কর্তৃপক্ষ কাজ করছে। আলোচনা করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ও তাঁদের স্বজনেরা। দ্রুত সমস্যার সমাধান করে হাসপাতালে স্বাভাবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত