কালকিনিতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা মাহামুদ আলম সরদারের

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলায় শারদীয় দুর্গাপূজার শেষ দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এ বি এম

2026-10-22T13:38:55+06:00
2026-10-22T13:38:55+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কালকিনিতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা মাহামুদ আলম সরদারের
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৩৮ পিএম  
ছবি-যাযাদি
মাদারীপুরের কালকিনি উপজেলায় শারদীয় দুর্গাপূজার শেষ দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এ বি এম মাহামুদ আলম সরদার। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোতে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি কালকিনি পৌর এলাকার পালপাড়া, এনায়েতনগর ইউনিয়নের অমল বাড়ৈ ও শ্যামল বাড়ৈর ঐতিহ্যবাহী পূজামণ্ডপ এবং বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।

এ সময় পূজামণ্ডপগুলোর আয়োজক, ভক্ত ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের শুভেচ্ছা বিনিময় ও সহযোগিতা স্থানীয় পর্যায়ে পারস্পরিক সৌহার্দ্য এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
  বিষয়:   কালকিনি  দুর্গাপূজা  মণ্ডপ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত