কালীগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ইউএনওর কৃতজ্ঞতা প্রকাশ

কালিগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা

2026-10-22T13:47:22+06:00
2026-10-22T13:47:22+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কালীগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ইউএনওর কৃতজ্ঞতা প্রকাশ
কালিগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৪৭ পিএম  
ইউএনও রেজওয়ানা নাহিদ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

এক বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

ইউএনও রেজওয়ানা নাহিদ জানান, পূজা উদযাপন নির্বিঘ্ন করতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, কালীগঞ্জ পৌরসভা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় সচেতন নাগরিক এবং দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।

তিনি আরও বলেন, সবার দায়িত্বশীলতা, পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সম্মিলিত প্রচেষ্টার ফলে কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন সম্ভব হয়েছে।

দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
  বিষয়:   কালীগঞ্জ  দুর্গাপূজা  ইউএনও 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত