গাইবান্ধায় জনভোগান্তি ও আস্থা সংকটে থমকে আছে প্রিপেইড মিটার সংযোগ

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

উন্নত বিদ্যুৎ সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে নেসকো গাইবান্ধা প্রিপেইড মিটার সংযোগের কার্যক্রম শুরু করলেও জনভোগান্তি ও আস্থা সংকটে প্রিপেইড মিটারের

2026-10-22T16:11:15+06:00
2026-10-22T16:11:15+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গাইবান্ধায় জনভোগান্তি ও আস্থা সংকটে থমকে আছে প্রিপেইড মিটার সংযোগ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:১১ পিএম  
ছবি-যাযাদি
উন্নত বিদ্যুৎ সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে নেসকো গাইবান্ধা প্রিপেইড মিটার সংযোগের কার্যক্রম শুরু করলেও জনভোগান্তি ও আস্থা সংকটে প্রিপেইড মিটারের সংযোগ স্থাপন এখন পর্যন্ত সফল হয়নি। বিদ্যুতের প্রিপেইড সংযোগ নিতে গ্রাহকদের মাঝে আস্থার সংকট তৈরী হয়েছে। 

ডিজিটাল পদ্ধতি ও আধুনিকায়ন না বোঝার কারণে এরকম একটি সংকট তৈরী হয়েছে বলে অনেকে মনে করেন। তাছাড়া নেসকোর সেবার মান নিয়ে তো প্রশ্ন রয়েছে। রিচার্জে জটিলতা, অতিরিক্ত টাকা কর্তন সহ ও নানা অনিয়মের প্রতিবাদে ইতোমধ্যেই মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।  

জানা গেছে, গ্রাহকদের অভিযোগ প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল আগের তুলনায় বেশী আসছে। গ্রাহকের ধারণা নতুন এই প্রযুক্তির মাধ্যমে তাদের ব্যয় অতিরিক্ত খরচের বোঝা চাপান হয়েছে। মিটারে অতিরিক্ত ডিমান্ড চার্জ স্থায়ী মিটার ভাড়া কেটে নেয়ার কারণে গ্রাহকদের মাঝে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। রিচার্জ করা ব্যালেন্স শেষ হওয়া, মিটারের কারিগরি ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ অফিস তাৎক্ষনিক সেবা দিতে গড়িমসি করে। গাইবান্ধায় প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি ও বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি  প্রতিবাদ ও বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে।

তাছাড়া ডিজিটাল মিটারে ৩০ দিন বিদ্যুৎ ব্যবহারের পর বিল পরিশোধ করতে হয় কিন্তু প্রিপেইড মিটারে আগে বিদ্যুৎ ক্রয় তারপর বিদ্যুতের ব্যবহার। ফলে সাধারণ গ্রাহকের জন্য এটি বাড়তি চাপ বলে মনে করেন বিদ্যুৎ গ্রাহকরা।

অনেক গ্রাহক জানান, মিটারে যে টাকা রিচার্জ করা হয়- ডিমান্ড, চার্জ মিটার ভাড়া ও ভ্যাট ইত্যাদি কেটে নিয়ে সামান্য টাকা মিটারে অবশিষ্ট থাকে। ২২০ সংখ্যার দীর্ঘ টোকেন নম্বর মিটারে তুলতে না পেরে বিদ্যুৎহীন অন্ধকারে থাকতে হয়েছে তাদেরকে। প্রিপেইড মিটার সাধারণ গ্রাহকের কাছে এখন আতংকের নাম।

উন্নত সেবা বিদ্যুৎ অপচয় রোধের কথা বলে প্রিপেইড মিটার চালু করা হলেও নর্দান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান  (নেসকো) গাইবান্ধার গ্রাহক ভোগান্তি এখন চরম আকার ধারণ করেছে। যারা প্রিপেইড মিটার সংযোগ নিয়েছেন তারাও অস্বস্তিতে আছেন।

প্রিপেইড মিটারের জটিল কারিগরি প্রক্রিয়া অতিরিক্ত টাকা কেটে নেয়ার অভিযোগ ও জবাবদিহিতার অভাবে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার মানুষ।

নেসকো সুত্রে জানা যায়, গাইবান্ধা জেলা সদরে (নেসকো-১) ৪৯ হাজার গ্রাহকের মধ্যে ২৮ হাজার সংযোগ দেয়া সম্ভব হয়েছে, ২১ হাজার সংযোগ বাকি রয়েছে, (নেসকো-২) ৩৫ হাজার গ্রাহকের মধ্যে ২৬ হাজার সংযোগ দেয়া সম্ভব হয়েছে ও বাকি রয়েছে ৯ হাজার।

গোবিন্দগঞ্জ (নেসকো) গ্রাহকের সংখ্যা ৩৬ হাজার। বরাদ্দ পেয়েছে ২৮ হাজার। সংযোগ স্থাপন করা হয়েছে ২০ হাজার। বাকি ৮ হাজার গ্রাহকের মধ্যে এখনও সংযোগ দেয়া সম্ভব হয়নি।

পলাশবাড়ি উপজেলায় গ্রাহক সংখ্যা ২০ হাজার ৭শ জন। সংযোগ দেয়া হয়েছে ৭ হাজার ৫শ। বাকি রয়েছে ১৩ হাজার। গাইবান্ধা জেলায় মোট গ্রাহকের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭শ’ জন। মোট সংযোগ দেয়া সম্ভব হয়েছে ৮৯ হাজার ৭শ’ জন। বাকি ৫১ হাজার মিটার এখনও স্থাপন করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গাইবান্ধা প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির আহবায়ক গোলাম রব্বানী মুসা রক্তচোষা প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবি জানান। গাইবান্ধা জেলা সদরের নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল হক জানান, প্রিপেইড মিটারের সুফল আমরা গ্রাহকের মাঝে বোঝানোর চেষ্টা করছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে প্রিপেইড মিটার সংযোগ স্থাপনের জন্য বাকি গ্রাহকরা আগ্রহ প্রকাশ করবেন। 

নেসকো-২ নির্বাহী প্রকৌশলী মো. আশিক জানান, প্রিপেইড মিটার শতভাগ নিশ্চিত হলে ভূতুরে বিল সহ নানা অভিযোগ দুরীভূত হবে। সেইসাথে সরকারের মিটার রিডারের বেতন ভাতা বিল প্রস্তুতের জন্য কাগজপত্র ক্রয়, সারাদেশে কম্পিউটার অপারেটরের বেতন ভাতা লাগবে না। এতে করে সরকারের রাজস্ব অনেক বৃদ্ধি পাবে এবং গ্রাহক সেবা নিশ্চিত হবে। 
  বিষয়:   গাইবান্ধা  জনভোগান্তি  আস্থা  সংকট 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত