ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, প্রধান আসামি স্বামী গ্রেপ্তার

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের ডাসারে পরকীয়ার প্রতিবাদ করায় পুতুল সমাদ্দার (৫২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনার একদিন পর মামলার প্রধান আসামি তাঁর

2026-10-23T17:11:27+06:00
2026-10-23T17:11:27+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, প্রধান আসামি স্বামী গ্রেপ্তার
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫:১১ পিএম  
ছবি-যাযাদি
মাদারীপুরের ডাসারে পরকীয়ার প্রতিবাদ করায় পুতুল সমাদ্দার (৫২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনার একদিন পর মামলার প্রধান আসামি তাঁর স্বামী অরুণ সমাদ্দারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ভাঙ্গা ব্রীজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত আসামি অরুণ সমাদ্দার উপজেলার ধামুসা গ্রামের জিতেন সমাদ্দারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুণ সমাদ্দারের সঙ্গে একই গ্রামের সারথী দে নামে এক গৃহবধূর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস-মীমাংসা হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি নিহতের পরিবারের।গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রান্নাঘরে তাঁদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় অরুণ সমাদ্দার তাঁর স্ত্রী পুতুল সমাদ্দারকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের ভাই রতন নাগ বাদী হয়ে অরুণ সমাদ্দারকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি অরুণ সমাদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, “নিহতের ভাই রতন নাগ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত প্রধান আসামি অরুণ সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
  বিষয়:   ডাসার  মাদারীপুর  স্ত্রী  পরকীয়া 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত