ভাঙ্গা গোলচত্বরে বিলবোর্ডের ঝুঁকি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর এলাকায় সড়কের পাশে স্থাপিত বিশালাকার বিজ্ঞাপনী বিলবোর্ডের কাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ

2026-10-23T19:46:54+06:00
2026-10-23T19:46:54+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভাঙ্গা গোলচত্বরে বিলবোর্ডের ঝুঁকি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৪৬ পিএম  
ছবি-যাযাদি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর এলাকায় সড়কের পাশে স্থাপিত বিশালাকার বিজ্ঞাপনী বিলবোর্ডের কাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যস্ত মহাসড়কের সংযোগস্থলে উঁচু লোহার খুঁটির ওপর স্থাপিত এসব কাঠামো ঝড়-বাতাসে ক্ষতিগ্রস্ত হয়ে সড়কে পড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা, চালক ও পথচারীরা। তাঁদের দাবি, জননিরাপত্তার স্বার্থে বিলবোর্ডগুলোর কাঠামোগত নিরাপত্তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

সরেজমিনে দেখা যায়, ভাঙ্গা গোলচত্বরসংলগ্ন সড়কের পাশে উঁচু লোহার খুঁটির ওপর বড় আকারের বিজ্ঞাপনী বিলবোর্ডের কাঠামো রয়েছে। এর বিশালাকার ধাতব ফ্রেম সড়কের পাশ থেকে বেশ উঁচুতে স্থাপন করা হয়েছে। আশপাশে বৈদ্যুতিক খুঁটি ও তারও রয়েছে। এসব কাঠামোর পাশ দিয়ে প্রতিনিয়ত দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।

স্থানীয়দের আশঙ্কা, বিলবোর্ডের অবস্থান, উচ্চতা ও কাঠামোগত স্থায়িত্ব যথাযথভাবে পরীক্ষা করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। বিশেষ করে প্রবল ঝড় বা দমকা বাতাসে কাঠামোটি ক্ষতিগ্রস্ত হলে কিংবা এর কোনো অংশ ভেঙে সড়কে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া বৈদ্যুতিক তারের কাছাকাছি কাঠামো স্থাপনের কারণে কোনো নিরাপত্তাঝুঁকি রয়েছে কি না, তা-ও পরীক্ষা করার দাবি জানিয়েছেন তাঁরা।

ভাঙ্গা গোলচত্বর দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন ও মানুষ চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সড়ক সংযোগস্থলের পাশে স্থাপিত বড় আকারের বিলবোর্ডের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

তাঁদের মতে, কোনো কাঠামো স্থাপনের পর শুধু বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়টি বিবেচনা করলেই চলে না; এর ভিত্তি, লোহার সংযোগস্থল, স্থায়িত্ব এবং প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার সক্ষমতাও নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।

স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে বিলবোর্ডগুলোর অবস্থান, উচ্চতা, ভিত্তির দৃঢ়তা ও কাঠামোগত স্থায়িত্ব পরীক্ষা করুক। পাশাপাশি সড়ক ও বৈদ্যুতিক অবকাঠামোর সঙ্গে কাঠামোগুলোর দূরত্ব এবং যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হোক। নিরাপত্তার ঘাটতি পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে ভাঙ্গা পৌরসভার প্রশাসক বলেন, “ভাঙ্গা পৌরসভা এলাকায় স্থাপিত বিজ্ঞাপনী বিলবোর্ড থেকে পৌরসভা বিজ্ঞাপন কর আদায় করে থাকে। তবে বিলবোর্ডের মালিক ও বিজ্ঞাপনদাতার মধ্যে চুক্তি সম্পাদন এবং কাঠামোটি নিরাপদ কি না, তা নিশ্চিত করার দায়িত্ব পৌরসভার নয়। পৌরসভা শুধু বিজ্ঞাপন কর আদায় করে থাকে।”

পৌর প্রশাসকের বক্তব্যে বিজ্ঞাপন কর আদায়ের বিষয়টি উঠে এলেও বিলবোর্ডের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কোন কর্তৃপক্ষের, তা স্পষ্ট হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে দায়িত্বের বিষয়টি আরও পরিষ্কার হবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, কোনো দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তাই ভাঙ্গা গোলচত্বরসংলগ্ন সড়কের পাশে স্থাপিত বড় আকারের সরকের উপরে বিজ্ঞাপনী কাঠামোগুলোর নিরাপত্তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত