অসহায় প্রতিবন্ধী ভিক্ষুক আবদুল জলিলের পাশে এমপি খোকন তালুকদার
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ পিএম
ছবি-যাযাদি মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী ভিক্ষুক আবদুল জলিলের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
সম্প্রতি আবদুল জলিলের বসতঘরের সিঁদ কেটে ভিক্ষা করে জমানো টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় অসহায় হয়ে পড়েন তিনি। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে তা সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের নজরে আসে।
পরে তিনি আবদুল জলিলের খোঁজখবর নেন এবং তাঁর পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এমপির এ উদ্যোগে ক্ষতিগ্রস্ত আবদুল জলিলের দুর্দশার সময়ে সহায়তার আশ্বাস মিলেছে। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ স্থানীয়ভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে।