এমপি-র উপস্থিতিতে পরিবেশ সুরক্ষায় শ্রীপুরে লায়ন্স ক্লাবের কর্মসূচি ঘোষণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ এবং ক্যানসার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে

2026-10-23T19:49:56+06:00
2026-10-23T19:49:56+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
এমপি-র উপস্থিতিতে পরিবেশ সুরক্ষায় শ্রীপুরে লায়ন্স ক্লাবের কর্মসূচি ঘোষণা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ পিএম  
ছবি-যাযাদি
গাজীপুরের শ্রীপুরে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ এবং ক্যানসার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে লায়ন্স ক্লাব অব। 

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাওনা শ্রীপুর শাখা অক্টোবর সেবা মাস–২০২৬ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-এ৩ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ডা. আশাদুল্লাহ আহমেদ পিএমজেএফ এবং লায়নসের সাবেক জেলা গভর্নর এম এম এ বাশার পিডিজি,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নানসহসহ লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

‘সেবায় সুস্থতা, নেতৃত্বে প্রেরণা’—‘Serve to Heal, Lead to Inspire’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। পাশাপাশি শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগও নেওয়া হয়।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত