পরিবেশ মন্ত্রীর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দাগনভূঞায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

সারাদেশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপির দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ফেনীর দাগনভূঞায় খতমে কোরআন,

2026-10-23T19:51:53+06:00
2026-10-23T19:51:53+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পরিবেশ মন্ত্রীর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দাগনভূঞায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৫১ পিএম  
ছবি-যাযাদি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপির দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ফেনীর দাগনভূঞায় খতমে কোরআন, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দাগনভূঞা থানা মসজিদে অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম নোমানের উদ্যোগে খতমে কোরআন ও জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে অসুস্থ অন্য ব্যক্তিদের সুস্থতার জন্যও মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এতে স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগেও উপজেলার বিভিন্ন মসজিদে মন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দাগনভূঞা কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে উপজেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন কবির বাবুর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তিনি সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত