নেত্রকোণায় পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে ৩৭ বছর বয়সী এক পোশাকশ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত

2026-10-23T19:56:56+06:00
2026-10-23T19:56:56+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নেত্রকোণায় পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৫৬ পিএম  
ছবি-যাযাদি
নেত্রকোণার দুর্গাপুরে ৩৭ বছর বয়সী এক পোশাকশ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরেক যুবক পলাতক রয়েছেন। গ্রেপ্তার দুজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নেত্রকোণার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দুর্গাপুর পৌরসভার মধ্যবাজার এলাকার বাবুল মিয়ার ছেলে হাসিবুল হাসান (২৫) ও জালাল উদ্দিনের ছেলে হাফিজুল হাসান রাব্বি (২৬)। এ মামলার অপর অভিযুক্ত একই এলাকার মৃত সিদ্দিকের ছেলে আশিক মিয়া (২৬) পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁর স্বামী পেশায় রাজমিস্ত্রি। পূজার ছুটিতে গত সোমবার তিনি দুর্গাপুরে নিজ বাড়িতে আসেন। বুধবার রাতে পূজামণ্ডপের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন তিনি।

এজাহারের অভিযোগ অনুযায়ী, রাত ১২টার দিকে অভিযুক্ত তিন যুবক তাঁর দরজায় কড়া নাড়েন। দরজা খুললে তাঁকে জোরপূর্বক টেনেহিঁচড়ে পাশের রান্নাঘরে নিয়ে ধর্ষণ করা হয়। একপর্যায়ে ওই নারী চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় অভিযুক্তরা পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে মামলা নেওয়া হয়।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘ঘটনার পর স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করি।’

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী অত্যন্ত দরিদ্র। তিনি প্রথমে ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না। তাই স্থানীয় সালিশে রাজি হন। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা নেওয়া হয়। গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত