ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি

সারাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জোবায়দুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর

2026-10-23T19:59:16+06:00
2026-10-23T19:59:16+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৫৯ পিএম  
ছবি-যাযাদি
পাবনার ভাঙ্গুড়ায় আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জোবায়দুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার শরৎনগর রেল স্টেশনের পশ্চিমপাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জোবায়দুল উপজেলার ভাঙ্গুড়া খাঁপাড়া গ্রামের মো. শেরসা খানের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন বলে পরিবার সূত্রে জানা গেছে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার আমার দেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২ টার দিকে বাড়ির পাশের রেললাইনের ওপর ঘোরাঘুরি করছিল মানসিক ভারসাম্যহীন জোবায়দুল।  দুপুর সোয়া ২ টার দিকে ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন চলে আসে।এসময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যান। খবর পেয়ে  নিহতের স্বজনরা গিয়ে লাশ বাড়িতে নিয়ে যায়। 

ওসি খাইরুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত