সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১ : বাসে আগুন : পুলিশের উপর হামলা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩২) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন

2026-10-24T10:21:29+06:00
2026-10-24T10:21:29+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১ : বাসে আগুন : পুলিশের উপর হামলা
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:২১ এএম  
ছবি-যাযাদি
চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩২) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার পাঠানিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের আবদুস সাত্তারের ছেলে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেন বিক্ষুব্ধ লোকজন।

এ সময় মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার জন্য দায়ী বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়েছে। থানার পুলিশের ওপরও চড়াও হন বিক্ষুব্ধ লোকজন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
  বিষয়:   সাতকানিয়া  পুলিশ  হামলা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত