কেরানীগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে এক তরুণীকে (২৫) ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার পর দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন-

2026-10-25T17:35:43+06:00
2026-10-25T17:35:43+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কেরানীগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ পিএম  
ঢাকার কেরানীগঞ্জে এক তরুণীকে (২৫) ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার পর দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- কেরানীগঞ্জ মডেল থানার দেওশুর মদিনা নগর এলাকার খোকন (৩৫) ও বর্তমানে আমিরাবাগ এলাকার বাসিন্দা বাবু (২৪)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করেন। প্রধান আসামি খোকনের সাথে তার পূর্ব পরিচয় ছিল। অভিযোগে বলা হয়, বিয়ের প্রলোভন ও ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ১৯ অক্টোবর বিকেলে কেরানীগঞ্জের কাজীরগাঁও এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় আরও একজন জড়িত রয়েছে।

পরে ভুক্তভোগী কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, মামলার পর দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
  বিষয়:   কেরানীগঞ্জ  তরুণী  ধর্ষণ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত