২০২৬ সালের এসএসসিতে দিনাজপুর বোর্ডে ১ম হওয়া তাসফিয়াকে সংবর্ধনা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুর শিক্ষা বোর্ডের মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী তাসফিয়া রিফা রিমা কে সংবর্ধনা দিয়েছে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে

2026-09-15T20:59:17+06:00
2026-09-15T20:59:17+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
২০২৬ সালের এসএসসিতে দিনাজপুর বোর্ডে ১ম হওয়া তাসফিয়াকে সংবর্ধনা
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম  
ছবি-যাযাদি
দিনাজপুর শিক্ষা বোর্ডের মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী তাসফিয়া রিফা রিমা কে  সংবর্ধনা দিয়েছে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)  দুপুর ১২ টায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ কৃতী শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ আদনান আরাফাত, ডাঃ ইয়াবিদ আল শাফায়াত, সিনিয়র নার্স মো. মেহেদী হাসান, স্যাকমো সবুজ মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা ভারপ্রাপ্ত স্যানিটারী ইন্সপেক্টর মো. রেজাউল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,  শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে এবং ভবিষতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। নিজের সাফল্যের পেছনে শিক্ষক ও বাবা-মায়ের দোয়া, সহযোগিতা এবং নিজের পরিশ্রমের কথা জানায় তাসফিয়া রিফা রিমা। সম্মাননা ও উপহার দেওয়ায় হাসপাতাল  কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সে।তাসফিয়া রিফা রিমা আরো জানায় সে ভবিষ্যতে মানবিক ডাক্তার হতে চায় আরো উল্লেখ থাকে যে,  তাসফিয়া রিফা রিমা ২০২৬ সালে এসএসসি পরীক্ষা নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেছিল এবং সর্বমোট ১০৭১ মার্ক পেয়ছে।সে নবাবগঞ্জ উপজেলার  শওগুনখোলা গ্রামের মোঃ রুহুল আমিন ও মোছাঃ নাজমুস সুলতানা দম্পতির দুই মেয়ের মধ্যে ছোট।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত