চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ১৬

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে ১ হাজার পিছ ইয়াবা, ২৫ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধারসহ চারজন ও বিভিন্ন ঘটনায় অভিযুক্ত আরও ১২ জনকে আটক

2026-09-15T21:04:37+06:00
2026-09-15T21:04:37+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ১৬
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৪ পিএম  
ছবি-যাযাদি
কুমিল্লার চৌদ্দগ্রামে ১ হাজার পিছ ইয়াবা, ২৫ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধারসহ চারজন ও বিভিন্ন ঘটনায় অভিযুক্ত আরও ১২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক অভিজিৎ দাশ। আটককৃতরা হলো; বাবুচির অনি হোসেন, মোরশেদ আলম, মোঃ নাছির, অলিপুরের ছারু মিয়া, বারাইশের ফরহাদ, আলী হোসেন, মোঃ শাকিল, কাশিনগরের কবির হোসেন, দক্ষিণ কাইচ্ছুটির মোস্তফা, বৈদ্দেরখীলের আলমগীর হোসেন, বাঙ্গালমুড়ির ফারুক হোসেন, সাবেক পাড়ার মোঃ রুবেল, সুজাতপুরের রুবেল হোসেন, বড়পুস্করণীর ফাতেমা আক্তার, ভাজকরার খাদিজা বেগম পারুল ও কমলপুরের কাউছার হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশের পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা, ২৫ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জনকে আটক করেছে।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক অভিজিৎ দাশ বলেন, মাদক ও অপরাধ রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় অভিযানে ১৬ জনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত