প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০ পিএম
ছবি-যাযাদিনাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনা কবলিত রেজিস্ট্রেশন বিহীন সিএনজি থেকে পরে যাওয়া গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ গালিব মোস্তফা (২৫), মোঃ নজরুল ইসলাম ভোলা (৪০) মোঃ শাহাদৎ হোসেন পিপল (৪৫), মোঃ আরমান (৩০) কে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাতনামা সিএনজি চালক পলাতক রয়েছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, গত ৯ সেপ্টেম্বর রাত ৭টার দিকে নলডাঙ্গা থানাধীন বুড়িরভাগ জামে মসজিদের সামনে পাকা সড়কের বাঁকে একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন টিডিএস সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর নলডাঙ্গা থানা পুলিশ রাত ১০টার দিকে সিএনজিটি জব্দ করে থানায় রাখে। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ জানতে পারে, দুর্ঘটনাকবলিত সিএনজিতে থাকা তিনটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ছিল। দুর্ঘটনার সময় গাঁজা বহনকারী আরমান আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। পরবর্তীতে গাঁজার বস্তাগুলো শাহাদৎ হোসেনের সহায়তায় বিভিন্ন জায়গায় রাখা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ প্রথমে গালিব মোস্তফার বাড়িতে অভিযান চালায়। তার দেখানো মতে বাড়ির নিচতলার বাথরুমের ফলস ছাদের ওপর থেকে দুটি প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা পাঁচটি প্যাকেট থেকে ১৯ কেজি ৭৭০ গ্রাম একই এলাকার নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম ও নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান উপস্থিত ছিলেন।