পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর দাসপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে উৎস সরকার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

2026-09-15T21:00:06+06:00
2026-09-15T21:00:06+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০ পিএম  
ছবি-যাযাদি
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর দাসপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে উৎস সরকার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত উৎস সরকার ওই গ্রামের উত্তম সরকারের একমাত্র ছেলে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে ওঠার পর উৎসের মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় কোনো এক ফাঁকে শিশুটি বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে যায়। একপর্যায়ে সে পাশের বাড়ির পুকুরে পড়ে যায় বলে পরিবারের ধারণা।

শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির স্যান্ডেল ভাসতে দেখে সন্দেহ হয়। এরপর পুকুরে খোঁজাখুঁজি চালিয়ে পানির নিচ থেকে উৎস সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত