যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আসা শুরু

যাযাদি অনলাইন

অর্থনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় কেনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রথম কার্গো দেশে পৌঁছেছে।যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে করা ১৩

2026-09-18T10:33:39+06:00
2026-09-18T20:48:16+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আসা শুরু
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ এএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৮:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় কেনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রথম কার্গো দেশে পৌঁছেছে। 

যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে করা ১৩ বছর মেয়াদি চুক্তির আওতায় মোট ১১৭ কার্গো এলএনজি আমদানি করবে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, চলতি বছর দেশে আসবে মোট পাঁচটি এলএনজি কার্গো।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি এই চুক্তি করেছে সরকার। এরই ধারাবাহিকতায় চুক্তির প্রথম চালান নিয়ে ‘এলএনজি জেনেভা’ জাহাজটি বাংলাদেশে এসে পৌঁছায়।

জাহাজটি ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহেশখালীর সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) পৌঁছায়। এদিন বিকেল ৪টা ১২ মিনিটে কার্গোটির খালাস কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তির প্রথম চালান দেশে সরবরাহ করা হলো।
  বিষয়:   যুক্তরাষ্ট্র  এলএনজি  জাহাজ 


অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত