২০২৬–২৭ শিক্ষাবর্ষের জি এস টি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST (General, Science and Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ ‘বি’

2026-09-18T17:34:56+06:00
2026-09-18T17:34:56+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
২০২৬–২৭ শিক্ষাবর্ষের জি এস টি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম  
ছবি-যাযাদি
২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST (General, Science and Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ ‘বি’ ইউনিট (মানবিক), ২০ মার্চ ‘সি’ ইউনিট (বাণিজ্য) ও ডি ইউনিটের (আর্কিটেকচার) এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি’, ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ মার্চ বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এবারের GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সভায় নতুন প্রতিষ্ঠিত কয়েকটি বিশ্ববিদ্যালয়কে গুচ্ছের অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল ২০টি। এবার নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত