প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম
ছবি- যাযাদি মৌলভীবাজারে মাইক্রোবাস চালকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে মাইক্রোবাস চালক শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের শ্রমিকরা।
রোববার সকাল ৬টা থেকে অবরোধ শুরু করেন শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মৌলভীবাজার জেলা দূর পাল্লার সকল পরিবহন সেবা বন্ধ হয়ে যায়। এসময় শ্রমিকরা শহরের বিভিন্ন প্রবেশ পথে গাড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করে যানচলাচল পুরোপুরি বন্ধ করে দেয়।
পরবর্তীতে ১১টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, যুবদল নেতা জাকির হোসেন উজ্জ্বল শ্রমিক নেতাদের বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শ্রমিক নেতারা নেতারা অবরোধ প্রত্যাহার করে নেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইলিয়াস মিয়া, সাধারণ সম্পাদক শাহ আলম দিপুসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে শনিবার রাতে মাইক্রোবাস চালক মোহাম্মদ জসিম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলা হলে রাতেই কর্মসূচী ঘোষণা করে শ্রমিকরা।