জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম আপডেট: ২০.০৯.২০২৬ ৮:৫২ পিএম
ছবি-যাযাদি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাইলগাঁও ইউনিয়নের ইটাখলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে পানিতে ডুবে মাহি আহমদ (৬) নামের এক শিশু শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ হয়েছিল। শিশুটি লাশ রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৩০ মিনিটের সময় নদীতে ভেসে উঠে।
স্থানীয় এলাকাবাসি জানান, ওই ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুক চালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ দুপুর ১টার দিকে স্থানীয় ইটাখলা নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। তবে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও ছেলেটির কোন সন্ধান পাওয়া যায়নি। পরে তারা চলে যায়। রবিবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় স্থানীয় বাসিন্দারা শিশুর লাশটি দেখে গ্রামবাসী ও পুলিশকে খবর দিলে তারা এসে উদ্বার করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ বলেন, নদীতে গোসল করতে নেমে শিশুটি পানিতে ডুবে নিখোঁজ হয়েছিল। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো খোঁজ পায়নি। আজ সকালে লাশটি ভেসে উঠলে আমরা গ্রামবাসী ও পুলিশ মিলে লাশটি উদ্ধার করি। কোন অভিযোগ না থাকায় লাশটি দাপন করা হয়েছে।