ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের শোক প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম আপডেট: ২৫.০৯.২০২৬ ৭:১৯ পিএম
ছবি-যাযাদি টাঙ্গাইল জেলার অবিভক্ত মধুপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পাইস্কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকির ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়াইন্নি ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আটটায় ঢাকা মেডিকাল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘ ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।
তার প্রথম জানাযা নামাজ শুক্রবার বেলা এগারোটায় ধনবাড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয় পবিত্র জুমা’র নামাজ শেষে তারই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঐহিত্যবাহী পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে। জানাযায় অংশ নেন টাঙ্গাইল-১ (ধনবাড়ি-মধুুপুর) আসনের এমপি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, বাংলাদেশ সুপৃম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ ধনবাড়ী ও মধুপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সর্বজন শ্রদ্ধেয় এই নেতার প্রতি শোক জানান বাংলাদেশ জামায়াতে ইসলাম, এনসিপি, গণ অধিকার ও ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও ধনবাড়ী বাজারের ব্যবসায়ী মহলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। জানাযা শেষে তাকে নিজ গ্রাম হরিপুরের (ফকিরবাড়ি) পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।