ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে কথিত ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জামসহ কথিত পেশাদার ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা পৌরসভার

2026-09-25T17:11:15+06:00
2026-09-25T19:12:56+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে কথিত ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১১ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৬ ৭:১২ পিএম 
ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জামসহ কথিত পেশাদার ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা পৌরসভার ৫ নম্বার ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভাঙ্গা থানার এসআই মো: মামুন হাওলাদারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মধ্যপাড়া হাসামদিয়া এলাকার আব্দুল মজিদ তালুকদারের বসত-বাড়ির উত্তর পাশের বাগান থেকে ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন-সুজন মাতুব্বর (৩০), দেলোয়ার খন্দকার ওরফে দেলু (৪০), মো: মান্নান ওরফে মান্দার খা (৫০), মো: মিরাজুল শেখ ওরফে মিরাজ (৩৮), মো: সোহাগ কাজী (২৭), মো: রকীব খান ওরফে রাজু (৩৪), আলমগীর মোল্লা (৩৫) ও হৃদয় খান (২৫)। তাদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। 

এর মধ্যে সুজন মাতুব্বরের বিরুদ্ধে পূর্বে ০৭টি, দেলোয়ার খন্দকার ওরফে দেলুর বিরুদ্ধে ০৮টি, মো:মান্নান ওরফে মান্দার খার বিরুদ্ধে ১৪টি, মো: সোহাগ কাজীর বিরুদ্ধে ০১টি, মো: রকীব খান ওরফে রাজুর বিরুদ্ধে ০২টি এবং মো: মিরাজুল শেখ ওরফে মিরাজের বিরুদ্ধে ০১ ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছেন।

  বিষয়:   ভাঙ্গা  ডাকাত  চক্র 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত