প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
ছবি-যাযাদি নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়ার দুইদিন পর একই পরিবারের তিনজনকে উদ্ধার করেছে ডুবুরি দল। তবে ওই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে পিতা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিন সদস্য হলেন- সজিব (২৪), সামিনা (১৭), ও সামিন (৫)।
উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। তিনি বলেন, ট্রলারডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ হওয়ার ঘটনায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। বাকী একজনের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ১৪ জন যাএী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। পরে একই পরিবারের চারজন নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া তিনজন উদ্ধার করা হলে একজন নিখোঁজ রয়েছে।