ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ফুলখড়ি ২২তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত মোকাবিলায় তাল বীজ রোপণ

2026-09-26T20:00:25+06:00
2026-09-26T20:00:25+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০০ পিএম  
ছবি-যাযাদি
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ফুলখড়ি ২২তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত মোকাবিলায় তাল বীজ রোপণ করা হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেশরগঞ্জ পাটিরা সড়কের কালাদহ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 

কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কালাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মো. নূরুল ইসলাম খান, প্রেসক্লাবের সহ সভাপতি আবুল কালাম ও চৌরাস্তা বাজার কমিটির সভাপতি আব্দুল হালিম সহ অন্যান্যরা। 

তারা বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে পরিবেশ রক্ষায় এ কর্মসূচী ভূমিকা রাখবে। পাশাপাশি সাপ্তাহিক ফুলখড়ির মহৎ এ উদ্যোগ বাস্তবায়নের জন্য পত্রিকা কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানান। 

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফ উজ্জামান খান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, বার্তা সম্পাদক আল আমিন, সহ বার্তা সম্পাদক এস এম গোলাম ফারুক আকন্দ, স্টাফ রিপোর্টার হেলাল উদ্দিন উজ্জ্বল, প্রেসক্লাবের সদস্য মুবারক হোসাইন, হাসান মাহমুদ সেলিম, ড. জাহাঙ্গীর আলম, দাওসা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও শিক্ষার্থী রিফাত আহমেদ রিজভী প্রমুখ। 

উল্লেখ্য, এর আগে গতবছর একই সড়কের পাশে ১৫ শতাধিক তালবীজ বপন করে ফুলখড়ি পরিবার। এ বছরের চলমান কার্যক্রমে সড়কের দুই ধারে ৬ শতাধিক বীজ রোপণ করা হবে বলে জানা গেছে। 
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত